Friday , 5 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

ডেস্ক নিউজ: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় অটোরিকশার চার্জার সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল গনির ছেলে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে তিনি তার ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে রাখেন। শুক্রবার সকালে চার্জার খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, শোক র‌্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

বন্দরের অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের