Saturday , 30 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, শোক র‌্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে জেলা বিএনপির আয়োজনে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

“আমরা জুলাই যোদ্ধা” পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটরের পদ থেকে এস এম আল ইমরানের স্বেচ্ছায় পদত্যাগ।

মোবাইলের ছবিই খুলে দিল অস্ত্রের গোপন রহস্য, পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে শটগান উদ্ধার: আটক ১