Sunday , 7 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

মোবাইলের ছবিই খুলে দিল অস্ত্রের গোপন রহস্য, পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে শটগান উদ্ধার: আটক ১

ডেস্ক নিউজ: পিরোজপুরে পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং জানান, পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুসখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
আটক সজীব সরদার (২০) পিরোজপুর সদর উপজেলার ১নং শিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। এলাকাবাসীর তথ্যমতে, তিনি ঢালাই কাজের সঙ্গে জড়িত ছিলেন।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

পিরোজপুরে অর্থনৈতিক জোন ও রেললাইন সম্প্রসারণের অনুমোদনে জেলা বিএনপির আনন্দ মিছিল

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার