Thursday , 21 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: স্বাধীনতার মহান ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ১৯৮১ সালের ২১ মে তাঁর পিরোজপুর আগমন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে পিরোজপুর জেলা পরিষদ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পিরোজপুর জেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরদিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা জিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, রাষ্ট্রগঠন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতিও শ্রদ্ধা জানান তারা।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনাকে সমুন্নত রাখতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাত দিনের ব্যবধানে এক রাতে ফের জোড়া খুন, আতঙ্কে এলাকাবাসী

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের