Wednesday , 10 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

ডেস্ক নিউজ: পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সমরঞ্জিত হাওলাদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা মনোযোগসহকারে লেখাপড়া করবে এবং নিজেদের মেধা, যোগ্যতা ও সুশৃঙ্খল আচরণের মাধ্যমে সরকারি সোহরাওয়ার্দী কলেজের সুনাম আরও বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং তাদের শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় কলেজের সকল নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কলেজ জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

জ্বালানির মূল্য সমন্বয় সীমিত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন