Tuesday , 19 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ডের পৌর বাস টার্মিনালে অবস্থিত পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তবে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম শেখ শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তিনি শপথ গ্রহণ করেননি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা-সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ বলেন, “আমরা যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা আন্তরিক। ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি করতে কাজ করব ইনশাল্লাহ।” সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব বলেন, “যাত্রীসেবা একটি ইবাদতের সমান। তাই মালিক-শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করব।”
শপথ বাক্য পাঠ শেষে অধ্যক্ষ আলমগীর হোসেন নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক থাকতে হবে। তিনি সড়ক পরিবহনে শৃঙ্খলা, নিরাপত্তা ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে সমিতির এক সদস্যের ইন্তেকালে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেই প্রাণচাঞ্চল্য, অব্যবহারে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

২৫০ শয্যার স্বপ্ন, ১৬ চিকিৎসকের বাস্তবতা—পিরোজপুরে স্বাস্থ্যসেবা নিয়ে সংশয়

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।