Wednesday , 17 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

ডেস্ক নিউজ: ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ও পিরোজপুর জেলা ছাত্রদলের ১ নম্বর সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদী।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, “আমরা জুলাই যোদ্ধা পিরোজপুর কমিটির সদস্যরা কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, একটু বলবেন প্লিজ?”
পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাহাদী হাসান মেহেদী বলেন, “জুলাই আন্দোলনে যারা রাজপথে থেকে ঝুঁকি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অনেককেই এই কমিটিতে দেখা যাচ্ছে না। কমিটি গঠনের ক্ষেত্রে প্রকৃত আন্দোলনকর্মীদের মূল্যায়ন হওয়া উচিত ছিল। আমি জানতে চাই, এই কমিটির সদস্যরা জুলাই আন্দোলনের কোন পর্যায়ে কী ভূমিকা পালন করেছেন। মাঠের কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে আরও গ্রহণযোগ্য কমিটি গঠন করা প্রয়োজন।”
মাহাদী হাসান মেহেদীর এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তার সমর্থকরা দাবি করেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী অনেক ব্যক্তিকে নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে কমিটির সমর্থকরা সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে কয়েকজন আন্দোলনকর্মী অভিযোগ করেন, কমিটি গঠনের ক্ষেত্রে মাঠপর্যায়ের কর্মীদের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ফাইজুল আকনকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসান শেখ মিদুলকে সদস্য সচিব করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেই প্রাণচাঞ্চল্য, অব্যবহারে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে