Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিডা, বেপজা, বেজাসহ ছয়টি গুরুত্বপূর্ণ সংস্থা বিলুপ্ত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে একটি নতুন দপ্তর গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে বিনিয়োগ সংক্রান্ত কাজ বিভিন্ন দপ্তরের মধ্যে বিভক্ত থাকায় সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হয়। এই বাস্তবতায় সব সেবা এক ছাতার নিচে আনার লক্ষ্যেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন সংস্থায় কাগজভিত্তিক ফাইলিং বন্ধ করে সম্পূর্ণ ডিজিটাল ডি-নথি চালু করা হবে।

বিলুপ্ত হতে যাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূত করে নতুন কাঠামোতে বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত সেবা প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, “বিনিয়োগ প্রক্রিয়াকে দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।” বর্তমানে একাধিক দপ্তরে ঘুরতে হওয়ায় বিনিয়োগকারীরা ভোগান্তিতে পড়েন, যা বিনিয়োগের গতি কমিয়ে দেয়।

নতুন কাঠামোয় প্রতিটি ধাপ ডিজিটাল করা হবে। এতে ফাইল প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা কমবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বিনিয়োগকারীদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে ঘোরার প্রয়োজনও থাকবে না।

এদিকে, ইতোমধ্যে সংস্থাগুলো বিলুপ্তি, জনবল পুনর্বিন্যাস, নতুন অর্গানোগ্রাম তৈরি এবং আইনি কাঠামো প্রণয়নের কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া বাস্তবায়নে একাধিক কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই একীভূত উদ্যোগ বাস্তবায়ন হলে বিনিয়োগ পরিবেশ উন্নত হতে পারে। তবে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে কার্যকর বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ।

সব খসড়া ও চূড়ান্ত পরিকল্পনা আগামী ২ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

“জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জাতির সম্মিলিত প্রতিরোধ, কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়” — পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক স্বজল

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ