Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

সালেহ উদ্দিন সিফাত জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন জমা দিয়েছি, আমরা একটি রিসিভ কপি নিয়েছি। সেখানে ‘১৯ মিনিট বিলম্বে গ্রহণ করা হলো’ উল্লেখ করা হয়েছে।

মনোনয়ন জমা দেওয়ার সময় নুসরাত তাবাসসুম উপস্থিত থাকলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, মনোনয়নপত্রটি তারা ডেসপাস শাখায় জমা দিয়ে থাকতে পারেন। যদি সময়ের পরে জমা দিয়ে থাকেন, তবে তা আমলে নেওয়ার সুযোগ নেই।

এর আগে সংসদের বিরোধী দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এনসিপির দুজন ছাড়াও এ জোটের মধ্যে জামায়াতে ইসলামীর ৮ জন, শহীদ পরিবারের মধ্যে একজন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংরক্ষিত নারী আসনে মোট ১৩ জন মনোনয়ন জমা দিয়েছে।

নির্বাচন কমিশনের পূর্বঘোষিত তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসার আগামী ২২ এপ্রিল দুপুর দুইটা থেকে বিকাল চারটা ও ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৬ এপ্রিল এবং কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

২৫০ শয্যার স্বপ্ন, ১৬ চিকিৎসকের বাস্তবতা—পিরোজপুরে স্বাস্থ্যসেবা নিয়ে সংশয়

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে হতাশ ব্যবসায়ী, বাধ্য হয়ে শুরু করলো মাইকিং

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার