Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

ইউজিসি’র প্রকল্পসমূহের বাহুল্য খরচ কমাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেছেন, ইউজিসি’র প্রকল্পসমূহের প্রতিটি স্তরে বাহুল্য খরচ কমাতে হবে।

তিনি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের চলমান পরিস্থিতিতে ইউজিসি’র বাস্তবায়নাধীন হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের অর্থ ব্যয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার আগারগাঁও কপি রাইট ভবনে হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের পৃথক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর নজরুল ইসলাম, ইউজিসি, হিট, আইসিএসইটিইপি, এডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ড. মামুন বলেন, ইউজিসি’র প্রকল্পসমূহের প্রতিটি স্তরে বাহুল্য খরচ কমাতে হবে। জাতীয় স্বার্থে জ্বালানি ও পরিবহন খাতে মিতব্যয়ী হতে হবে। প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করা দরকার বলে তিনি জানান। তিনি হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের ডিপিপি সংশোধনের সময় অপ্রয়োজনীয় খাত খুঁজে বের করে তা পরিহার করার নির্দেশ দেন। উচ্চ শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের বিষয়সমূহ ডিপিপিতে যুক্ত করা এবং কৃচ্ছতাসাধনের মাধ্যমে রক্ষিত অর্থ শিক্ষার্থীদের কল্যাণে খরচ করার জন্য তিনি পরামর্শ দেন।

এছাড়া, হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের উপ-গবেষণা প্রকল্পসমূহ মূল্যায়ন ও মনিটরিং এর জন্য দক্ষ ও নীতিবান শিক্ষক ও গবেষকদের নিয়ে ‘প্রকল্প মূল্যায়নে টিম’ গঠন এবং ভার্চুয়াল প্লাটফর্মে গবেষকদের সাক্ষাৎকার গ্রহণের পরামর্শ পরামর্শ দেন।

এসময় তিনি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এই প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দেন।

এছাড়া, আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পসমূহ অর্থপূর্ণভাবে শেষ করার জন্য দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরে হিট প্রকল্প গ্রহণ করা হয়। পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

অপরদিকে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিক্ষার মানোন্নয়নে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আইসিএসইটিইপি গ্রহণ করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

ওজন কমাতে চান, শসা খান

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

পিরোজপুর পৌর শ্মশানে চুরি, প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ; জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি