Sunday , 14 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

ডেস্ক নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা, উদ্ভাবন ও বিজ্ঞানমনস্ক চিন্তাধারার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইয়াসির আরাফাত খান। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা গ্রহণ, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ হাওলাদার, ওজোপাডিকো ওয়েস্ট জোন পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মুহা. আমিনুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সমরজিৎ হালদার এবং অধ্যাপক মো. শাহাবুদ্দিন।
বক্তারা বলেন, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে গবেষণার বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

নতুন ফিচার আনছে জেমিনি

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

ওজন কমাতে চান, শসা খান

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা