Friday , 15 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

ডেস্ক নিউজ: পিরোজপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা আগামীকাল শনিবার (১৬ মে) অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষা উপলক্ষে আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর পুলিশ লাইন্সের ড্রিলশেডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শারীরিকভাবে সক্ষম ও মেধাবী প্রার্থীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দিতে পিরোজপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী ও পিরোজপুর আগমন দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে বিস্ময়কর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল