Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

জেলার সদর উপজেলায় আজ অবৈধভাবে পরিচালিত ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের একটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শোলপাড়া এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার সাহা।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাসেল নোমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ অনুমোদন না থাকায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামের ইটভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল। পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করে ইটভাটাটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চলছিল। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এই অবৈধ ভাটার চিমনির একাংশ ভেঙ্গে সেটি অকার্যকর করা হয়। পাশাপাশি একলাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদের পরীক্ষার ফল প্রকাশ, শনিবার সকাল ১১ টায় মৌখিক পরীক্ষা 

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু