Tuesday , 2 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরে দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, অভিযুক্ত বাবা

ডেস্ক নিউজ: পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকায় দুই সন্তানকে বিষাক্ত শরবত পান করিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিরাজুল শিকদার (৪০) জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি ঘটনার সময় তার শ্বশুরবাড়ি কুমারখালী এলাকায় অবস্থান করছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসিন (১৪) জানায়, তার বাবা তাকে দোকান থেকে চিনি আনতে পাঠান। পরে সেই চিনি দিয়ে তৈরি শরবত তাকে ও তার সাত বছর বয়সী বোন ছামিয়াকে পান করান। শরবত পান করার কিছু সময় পর তারা অসুস্থ হয়ে পড়ে।
ছামিয়া জানায়, শরবত খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে এবং একপর্যায়ে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে দুই শিশুকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
শিশুদের নানা আব্দুল করিম অভিযোগ করেন, সিরাজুল শিকদার পূর্বপরিকল্পিতভাবে বিষ মিশিয়ে শরবত খাইয়ে সন্তানদের হত্যার চেষ্টা করেছেন। তবে এ ঘটনার সুনির্দিষ্ট কারণ তিনি জানাতে পারেননি।
অভিযোগ অস্বীকার করে সিরাজুল শিকদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে সন্তানদের দেখাশোনা করছেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু দুটি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের নেছারাবাদে ১৪ বছরের স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পিতা পলাতক 

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

নেছারাবাদে সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানের জানাজায় জনসমুদ্র

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ আসনের সাংসদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস