Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

‘জওয়ান’-এর আকাশচুম্বী সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিং খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। বড় পর্দায় আবারও অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ম্যাজিক দেখার জন্য যখন ভক্তদের উত্তজনা তুঙ্গে, ঠিক তখনই সিনেমাটি নিয়ে এলো এক বিশাল সুখবর। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ২৫০ কোটি টাকার বিশাল অঙ্ক ঘরে তুলেছে ছবিটি। সিনেমাটির সর্বভারতীয় থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ পরিবেশনার স্বত্ব রেকর্ড ২৫০ কোটি টাকায় বিক্রি হয়েছে। পেন মারুধার নামের একটি সংস্থা এই স্বত্ব কিনে নিয়েছে। শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে এই বড় অংকের চুক্তিটি সম্পন্ন হয়েছে। ২০২৬ সালের জন্য এটি অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে ধরা হচ্ছে। ‘কিং’ সিনেমাটি শাহরুখ খানের কাছে ব্যক্তিগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার কন্যা সুহানা খানের। এর আগে ২০২৩ সালে জয়া আখতারের ওটিটি ভিত্তিক সিনেমা ‘দ্য আর্চিস’-এ তাকে দেখা গেলেও, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সুহানার প্রথম সিনেমা এটিই। বাবা-মেয়ের এই রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। সিনেমাটি ঘিরে প্রত্যাশার পারদ যে কতটা ওপরে, তা বোঝা যায় এর টিজার ও ঝলক দেখলেই। মাত্র পাঁচ মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটির প্রথম ঝলক ইউটিউবে ৪৪ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। এমনকি দু’মাস আগে সিনেমার মুক্তির তারিখ সম্বলিত টিজারটিও দর্শক দেখেছে ৩০ মিলিয়নের বেশিবার। ৪০০ কোটি টাকা বাজেটের এই বিগ বাজেটের সিনেমাটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘কিং’। তবে মুক্তির আগেই আড়াইশ কোটির এই মাইলফলক বুঝিয়ে দিচ্ছে, ২০২৬ সালের বক্স অফিসে শাহরুখ খান আবারও এক বড় ঝড়ের সংকেত দিচ্ছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া দুই মরদেহের রহস্য উদঘাটন, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু; মামলা দায়ের

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরে জামায়াতের রুকন সম্মেলন, স্থানীয় সকল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা মিয়া গোলাম পরওয়ারের