Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে নতুন ডিজিটাল উদ্যোগ চালু হয়েছে। রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সোমবার (১৩ এপ্রিল) থেকে এ সিস্টেম কার্যকর হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থা ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। শুরুতে দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও আরও পাঁচটি স্টেশন যুক্ত হয়। এতে এখন রাজধানীর মোট সাতটি স্টেশনে এ সেবা চালু হয়েছে।

বর্তমানে যেসব স্টেশনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে, সেগুলো হলো তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

এসব পাম্পে মোটরসাইকেল চালকেরা এখন কেবল ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করেই পেট্রল ও অকটেন নিতে পারবেন।

নতুন এই ব্যবস্থায় কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি বিতরণ করা হবে। এতে একজন গ্রাহক নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল নিতে পারবেন। ফিলিং স্টেশনগুলোতেও ডিজিটাল এন্ট্রি সম্পন্ন করার পরই জ্বালানি সরবরাহ করা হবে।

এই অ্যাপের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেজ যুক্ত থাকবে। ফলে যানবাহনের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে হতাশ ব্যবসায়ী, বাধ্য হয়ে শুরু করলো মাইকিং

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

মঠবাড়িয়ায় উদ্ধার হওয়া দুই মরদেহের রহস্য উদঘাটন, মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু; মামলা দায়ের