Friday , 5 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

ডেস্ক নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে সোহরাব জমাদ্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব জমাদ্দার সোনাখালী গ্রামের মৃত হাসেম জমাদ্দারের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা তাকে মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহরাব জমাদ্দারের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাইদ খান

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুর সদরে স্কুল ফিডিং কার্যক্রম মনিটরিং সভা অনুষ্ঠিত

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম সোহাগ

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক