Thursday , 4 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন পিরোজপুরের জাহাঙ্গীর আলম দুলাল

ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম দুলাল।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম দুলাল। এর আগে তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
জাহাঙ্গীর আলম দুলালের এ অর্জনে পিরোজপুর জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে আরও সংগঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। নেতাকর্মীদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক নেতৃত্ব যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সহায়ক হবে।
জাহাঙ্গীর আলম দুলালের এই সাফল্য পিরোজপুরের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

প্রকৃত জুলাই যোদ্ধারা কৃতিত্বের জন্য প্রতিযোগিতা করেন না’ : পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি কুমার

নেছারাবাদে নির্মল ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে মোবাইল-স্বর্ণালংকার

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি