Tuesday , 23 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

ডেস্ক নিউজ : পিরোজপুর জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং রেল যোগাযোগ সম্প্রসারণের উদ্যোগে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এ উদ্যোগকে পিরোজপুরের উন্নয়নের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পিরোজপুরবাসীর অন্যতম দাবি ছিল শিল্পায়নের সুযোগ সৃষ্টি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় জেলার অন্তর্ভুক্তি। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও রেল যোগাযোগ চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মাসুদ সাঈদী বলেন, নির্বাচনের আগে দেওয়া গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলোর মধ্যে পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন এবং রেল যোগাযোগ চালুর বিষয়টি অন্যতম ছিল। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে দাবি উত্থাপন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলেই বিষয় দুটি ইতিবাচক অগ্রগতি লাভ করেছে।
সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে জেলায় দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। নতুন শিল্পকারখানা গড়ে ওঠার পাশাপাশি কৃষি, মৎস্য ও সামুদ্রিক সম্পদভিত্তিক শিল্পের বিকাশ ঘটবে। ফলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।
অন্যদিকে রেল যোগাযোগ চালু হলে পিরোজপুরের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ সহজতর হবে। পণ্য পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের মতে, অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগ প্রকল্প বাস্তবায়িত হলে পিরোজপুরের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রায় জেলা হিসেবে পিরোজপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে এসব উদ্যোগের বাস্তবায়ন দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ঘোষিত উদ্যোগগুলো বাস্তবে রূপ নিলে পিরোজপুর দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

কোটি টাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেই প্রাণচাঞ্চল্য, অব্যবহারে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’