Monday , 22 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

ডেস্ক নিউজ : পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ। সভায় আগামী অর্থবছরে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং রাজস্ব আহরণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২২ জুন) দুপুর ১২টায় পিরোজপুর পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করেন পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।
প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ মোট আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা। এর মধ্যে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৬ কোটি ৭৫ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া বাজেটে ২ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে। সর্বমোট বাজেটের আকার ৭৯ কোটি ৪৭ হাজার ৪০০ টাকা।
প্রস্বাতাবিত বাজেট নিয়ে পৌর প্রশাসক বলেন, নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশার কথা বিবেচনায় রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকায়ন ও অন্যান্য নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন মল্লিক, সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান এবং হিসাবরক্ষক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিকরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, রাজস্ব আদায়, নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি পৌরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। পৌর কর্তৃপক্ষ এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস প্রদান করে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত