Monday , 15 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরে দক্ষতা মূল্যায়ন ও দিকনির্দেশনায় পুলিশ সুপারের মাস্টার প্যারেড

ডেস্ক নিউজ: পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ওয়ালিদ হাসান মিঠু।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার সদস্যদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়ন করেন। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা প্রদর্শনকারী চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার কর্মকর্তা ও সদস্যদের শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পেশাদার ও মানবিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মোকছেদুল মমিনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

জ্বালানির মূল্য সমন্বয় সীমিত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক: বাণিজ্যমন্ত্রী

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ