Sunday , 14 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) গভীর রাতে মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান-এর তদারকিতে, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএম লাইন পরিবহন’-এর একটি নৈশকোচে বিপুল পরিমাণ মাদক মঠবাড়িয়ায় আনা হচ্ছে। পরে বহেরাতলা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক আচরণের কারণে মঞ্জু হাওলাদার (৫০) ও শিপন হাওলাদারকে (৪৬) আটক করে পুলিশ। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বাড়ি মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী এলাকায়। উদ্ধারকৃত মাদকের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

এবার কানাডায় শর্ত মেনে চলবে টিকটক

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

নতুন ফিচার আনছে জেমিনি

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন