Tuesday , 19 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

নেছারাবাদে নির্মল ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে মোবাইল-স্বর্ণালংকার

ডেস্ক নিউজ: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নির্মল হালদার বাড়ি থেকে বের হয়ে কুড়িয়ানা বাজারে যান। রাত গভীর হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি নির্মল হালদারের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, নির্মল হালদার সবসময় গলায় সোনার দুটি লকেট পরতেন এবং সঙ্গে নগদ টাকা রাখতেন। তবে মরদেহ উদ্ধারের সময় সেসব কিছুই পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, “নির্মল ওঝা প্রতিদিনের মতো সোমবার বিকেলেও বাজারে গিয়েছিলেন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।”
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন পিরোজপুরের জাহাঙ্গীর আলম দুলাল

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ