Sunday , 14 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে পিরোজপুর জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তারই অংশ হিসেবে পিরোজপুর জেলা পরিষদ বিভিন্ন পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। রোপণকৃত প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে সেগুলো বড় হয়ে পরিবেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
পরে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

পিরোজপুর জেলার সকল নাগরিকদের পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’