Saturday , 27 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

ডেস্ক নিউজ : ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম পিরোজপুরে সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর পুলিশ লাইনস মাঠে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ পিরোজপুর জেলার যোগ্য প্রার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ বোর্ডের সভাপতি ও পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার বলেন, “আপনাদের মেধা ও শারীরিক যোগ্যতাই পরবর্তী ধাপে নিয়ে যাবে। বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত হয়ে আর্থিক লেনদেনে জড়াবেন না। মেধার ভিত্তিতেই আপনারা বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবেন।”
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত নিয়োগ বোর্ডের সদস্য, পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

পিরোজপুর-১ আসনের সকল জনসাধারণকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ সাঈদী, এমপি। 

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

সংরক্ষিত নারী আসনে স্থান করে নিয়েছেন আন্না মিনজ

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

পিরোজপুরের উন্নয়নে নতুন আশার আলো: অর্থনৈতিক অঞ্চল ও রেল যোগাযোগের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এমপি মাসুদ সাঈদীর

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক