Tuesday , 16 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

তারেক রহমান ঘোষিত জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের বর্ণাঢ্য মিছিল

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে জনবান্ধব ও ব্যবসাবান্ধব আখ্যা দিয়ে পিরোজপুরে শুভেচ্ছা মিছিল করেছেন জেলার ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা ব্যবসায়ী সমিতি ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের কেন্দ্রীয় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়।
মিছিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন শেখ, সাধারণ সম্পাদক আহসানুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত বাজেটে ব্যবসা-বাণিজ্যের বিকাশ, শিল্পখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ জন্য তারা ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
মিছিলে জেলার বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদের বীর মুক্তিযোদ্ধা পিতা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর -১ আসনের সংসদ  মাসুদ সাঈদী

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পিরোজপুর পৌর শ্মশানে চুরি ও প্রতিমা ভাঙচুর: সনাতন নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, দোষীদের গ্রেপ্তারের আশ্বাস

ঝালকাঠিতে কল্পনা রানীর কোটি টাকার প্যাকেজিং ব্যবসা

পিরোজপুরে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে