Tuesday , 16 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ডেস্ক নিউজ: মঙ্গলবার (১৬ জুন) ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের পিরোজপুর জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. ফাইজুল আকনকে আহ্বায়ক এবং মো. মেহেদী হাসান শেখ মিদুলকে সদস্য সচিব করা হয়েছে। সংগঠনের নেতারা জানান, জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মো. ফাইজুল আকন বলেন, জেলার সংশ্লিষ্ট সদস্যদের একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের কল্যাণে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।

সদস্য সচিব মো. মেহেদী হাসান শেখ মিদুল বলেন, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য সংরক্ষণ, তাদের বিভিন্ন দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর বিষয়ে সংগঠন কাজ করবে।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাইদ খান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদ এর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পিরোজপুর জেলা বাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দরা

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের আহাজারি

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা।।

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, মঠবাড়িয়া-বরগুনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ওজন কমাতে চান, শসা খান

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা