Tuesday , 26 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শালকাঠি পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত পারভেজ খান (২৭) উপজেলার স্থানীয় মোজাম্মেল খানের ছেলে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসানের ফেসবুক আইডিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পারভেজ খান সরকারি রাস্তার ওপর খুঁটি পুঁতে হাটে আনা প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন। এছাড়া প্রতিটি গরু বিক্রির পর আরও ২ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় গরু বিক্রির উদ্দেশ্যে হাটে আসা সাঈদ মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে হাটে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় পারভেজ খানকে আটক করে। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “পশুর হাটে চাঁদাবাজি বা সাধারণ মানুষকে হয়রানির কোনো সুযোগ নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে কল্পনা রানীর কোটি টাকার প্যাকেজিং ব্যবসা

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

যে জন্য নিজেকে ‘জাতীয় ফুপু’ বললেন দীপা খন্দকার

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

নাজিরপুরে অবৈধ দখল ঠেকাতে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে, জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

২৫০ শয্যার স্বপ্ন, ১৬ চিকিৎসকের বাস্তবতা—পিরোজপুরে স্বাস্থ্যসেবা নিয়ে সংশয়