Friday , 22 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন ও শিশু রামিশা হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

ডেস্ক নিউজ: পিরোজপুরে ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতন এবং শিশু রামিশা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে “তৌহিদী জনতা” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান এবং শিশু রামিশা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
পথসভায় বক্তারা বলেন, নিরীহ মানুষ ও শিশুদের ওপর সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। বিক্ষোভ মিছিল ও পথসভায় দল-মত নির্বিশেষে পিরোজপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে দুইজন খুন, সন্দেহভাজন গ্রেপ্তার ২

শরীয়তপুরে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পিরোজপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৭৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত’

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর ২ আসনের সংসদ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর