Monday , 11 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এ তথ্য জানান।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য তিনটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো দৌলতদিয়া-পাটুরিয়া রুট। তিনি জানান, সরকার এখন দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে এগোচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে এবং অর্থায়নের বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।

সেতুমন্ত্রী আরও বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নৌপথে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি আরিচা ঘাটে একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্তে ব্রেকের ত্রুটির বিষয়টি উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবার ফেরিতে গাড়ি ওঠানোর আগে ব্যারিকেড ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন কোনো যানবাহন প্রবেশ করতে না পারে।

এছাড়া সদরঘাট এলাকায় স্পিডবোট ও লঞ্চ চলাচলেও নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না; তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এবারের ঈদে দেড় কোটির বেশি মানুষের যাতায়াত এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে। তবে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

জিয়ানগরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদারের জানাজা সম্পন্ন

ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে দুইজন খুন, সন্দেহভাজন গ্রেপ্তার ২

পিরোজপুরে পাওনা টাকা না পেয়ে হতাশ ব্যবসায়ী, বাধ্য হয়ে শুরু করলো মাইকিং

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নাছির-সম্পাদক নাঈম