Wednesday , 22 April 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে

সিজদা একমাত্র আল্লাহর জন্যই জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নয়। মানুষ ছাড়াও আসমান, জমিন, চন্দ্র, সূর্য-সবই আল্লাহ তায়ালাকে সিজদা করে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে-

তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। (সুরা হজ, আয়ত : ১৮, সিজদার আয়াত)

মানুষ প্রতিদিনের ইবাদতে আল্লাহ তায়ালাকে সিজদা করে এবং পবিত্র কোরআনের বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করার পরও আল্লাহ তায়ালাকে সিজদা করে। মানুষ সিজদার আয়াত তিলাওয়াত করে আল্লাহকে সিজদা করে তা দেখে শয়তান আক্ষেপ করতে থাকে এবং কান্না করে। কারণ, আল্লাহর আদেশ মেনে সিজদা না করার কারণেই সে অভিশপ্ত হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে, শয়তান তখন দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলতে থাকে-

আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে সে সিজদা করেছে, তার জন্য নির্ধারিত হলো জান্নাত। আর আমাকে সিজদা করতে নির্দেশ দেয়া হয়েছিল আর আমি তা করতে অস্বীকার করেছি, ফলে আমার জন্য নির্ধারিত হলো জাহান্নাম। (মুসলিম, হাদিস : ৮১)

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

‘সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।