Saturday , 27 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. রাজনীতি

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

ডেস্ক নিউজ : জেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে শিল্প খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে পিরোজপুরে চাকরি মেলার আয়োজন করেছে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার (২৭ জুন) সকালে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।

চাকরি মেলার উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
আয়োজকরা জানান, প্রাণ-আরএফএল গ্রুপের দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে আকর্ষণীয় বেতনে প্রায় ৫০০ জন কর্মী নিয়োগের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণের পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়া হয়।
চাকরি মেলায় সেলস রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি), সেলস এক্সিকিউটিভ (শোরুম সেলস), ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড ও ড্রাইভার পদে প্রার্থী বাছাই ও নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন।
আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে। একই সঙ্গে জেলার মানবসম্পদকে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির।

জেলা প্রশাসক আবু সাঈদ এর পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

‘মেসি মেসি’ চিৎকার উপেক্ষা করে রোনালদোর গোল